সামরিক সমর্থন অব্যাহত থাকবে: কাতারকে এরদোগানের প্রতিশ্রুতি
https://parstoday.ir/bn/news/west_asia-i48455-সামরিক_সমর্থন_অব্যাহত_থাকবে_কাতারকে_এরদোগানের_প্রতিশ্রুতি
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পারস্য উপসাগরীয় দেশ কাতারকে সামরিক সমর্থন দেয়া অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গতকাল (বুধবার) দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০১৭ ০৮:২৮ Asia/Dhaka
  • শেখ তামিম (বামে) ও এরদোগান
    শেখ তামিম (বামে) ও এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পারস্য উপসাগরীয় দেশ কাতারকে সামরিক সমর্থন দেয়া অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গতকাল (বুধবার) দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে এরদোগান বলেন, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য দোহা যে মেগা প্রকল্প হাত নিয়েছে তা বাস্তবায়নে বেসরকারি খাত থেকে সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে আংকারা। তিনি কাতারকে সবক্ষেত্রে বিশেষ করে শিল্প ও সামরিক খাতে সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন। সৌদিসহ কয়েকটি আরব রাষ্ট্রের সঙ্গে যখন কাতারের চরম কূটনৈতিক অচলাবস্থা চলছে তখন কাতারকে এসব সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিল তুরস্ক।

কাতারের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, এরদোগান ও শেখ তামিমের মধ্যে অর্থনৈতিক পর্যটন ও গবেষণা সহায়তার জন্য কয়েকটি চুক্তি সই হয়েছে। কাতার সফরের আগে এরদোগান কুয়েত সফর করেন।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬