বুকামাল শহর পুরোপুরি মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i48471-বুকামাল_শহর_পুরোপুরি_মুক্ত_করার_প্রস্তুতি_নিচ্ছে_সিরিয়া
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে সিরিয়ার দেইর আয-যোর প্রদেশের বুকামাল শহরকে পুরোপুরি মুক্ত করার জন্য দেশটির সামরিক বাহিনী চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। শহর মুক্তির অভিযানে এরইমধ্যে বাড়তি সেনা পাঠানো হয়েছে এবং তারা বুকামাল শহরের দিকে রওয়ানা দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০১৭ ১৫:৩৯ Asia/Dhaka
  • সিরিয়ার সেনাদের প্রস্তুতি
    সিরিয়ার সেনাদের প্রস্তুতি

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে সিরিয়ার দেইর আয-যোর প্রদেশের বুকামাল শহরকে পুরোপুরি মুক্ত করার জন্য দেশটির সামরিক বাহিনী চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। শহর মুক্তির অভিযানে এরইমধ্যে বাড়তি সেনা পাঠানো হয়েছে এবং তারা বুকামাল শহরের দিকে রওয়ানা দিয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, দেশটির বিমান বাহিনী বুকামাল শহরের আশপাশে জড়ো হওয়া দায়েশ সন্ত্রাসীদের ওপর এবং তাদের সরবরাহ রুটে কয়েক দফা বিমান হামলা চালায়। এসব হামলায় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

বুকামাল শহর মুক্ত করার পর সিরিয়ার সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের উল্লাস

গত সপ্তাহে সিরিয়ার বাহিনী বুকামাল শহরটি মুক্ত করার কথা ঘোষণা দেয় কিন্তু এরপরই আবার শহরটি সন্ত্রাসীরা দখল করে নেয়। এ শহর দখলমুক্ত করার আগে গতকাল রাশিয়ার কৌশলগত দূরপাল্লার বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে।  গতকালের হামলায় দায়েশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং নানা সূত্রে তা নিশ্চিত করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬