সিরিয়ার সেনা অবস্থানে ইসরাইলি ট্যাংকের গোলা
https://parstoday.ir/bn/news/west_asia-i48605-সিরিয়ার_সেনা_অবস্থানে_ইসরাইলি_ট্যাংকের_গোলা
গোলান মালভূমিতে সিরিয়ার একটি সামরিক অবস্থানে ইহুদিবাদী ইসরাইলের সেনারা ট্যাংকের গোলাবর্ষণ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা এই ধরনের হামলা চালালো ইসরাইল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ২০, ২০১৭ ০৮:৪৯ Asia/Dhaka
  • ইসরাইলি ট্যাংক
    ইসরাইলি ট্যাংক

গোলান মালভূমিতে সিরিয়ার একটি সামরিক অবস্থানে ইহুদিবাদী ইসরাইলের সেনারা ট্যাংকের গোলাবর্ষণ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা এই ধরনের হামলা চালালো ইসরাইল।

ইসরাইলের সেনারা এক বিবৃতির মাধ্যমে গোলাবর্ষণের ঘটনা নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, সিরিয়ার সেনাদের সামরিক চৌকি নির্মাণের জবাবে গোলাবর্ষণ করা হয়েছে। ইসরাইল আরো দাবি করছে, এ ধরনের নির্মাণ কাজ ১৯৭৪ সালের চুক্তির লঙ্ঘন।

এর আগে, গতকাল ইসরাইলি সেনারা গোলান মালভূমির দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত হাদের এলাকায় ট্যাংকের গোলাবর্ষণ করে। এ ঘটনার পরও একই ধরনের বিবৃতি দিয়েছে ইহুদিবাদী সেনারা।

ইসরাইল প্রায়ই গোলান মালভূমিতে সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালায় এবং অনেক সময় দাবি করে- সিরিয় সেনাদের হামলার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে। তবে সিরিয়া বলে আসছে, উগ্র সন্ত্রাসীদের সহায়তার জন্য ইসরাইলি সেনারা এসব হামলা চালায়।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০