তৃতীয় বর্ষের সূচনায় সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করলেন ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i162054-তৃতীয়_বর্ষের_সূচনায়_সর্বোচ্চ_নেতার_সঙ্গে_সাক্ষাত_করলেন_ইরানের_প্রেসিডেন্ট
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট হিসেবে তার তৃতীয় বছরের শুরুতে আজ (রোববার) সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হুসেইনি খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন।
(last modified 2026-08-09T13:58:38+00:00 )
আগস্ট ০৯, ২০২৬ ১৮:৫২ Asia/Dhaka
  • খামেনেয়ী (বামে) ও পেজেশকিয়ান (ইনসেটে)
    খামেনেয়ী (বামে) ও পেজেশকিয়ান (ইনসেটে)

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট হিসেবে তার তৃতীয় বছরের শুরুতে আজ (রোববার) সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হুসেইনি খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন।

সর্বোচ্চ নেতার কার্যালয়ের বার্তা বিভাগের ওয়েবসাইটের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বৈঠকে বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে জনগণের দৈনন্দিন চাহিদা পূরণ, চলমান তৃতীয় আরোপিত যুদ্ধের পরিস্থিতি, ভবিষ্যত পরিকল্পনা, সামরিক ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন এবং তিনটি খাত অর্থাৎ ‘রিয়াল, বৈদেশিক মুদ্রা ও জ্বালানি’ সম্পদ নিশ্চিতকরণ ও ব্যয় ব্যবস্থাপনার কৌশল নিয়ে মতবিনিময় হয়েছে।

এছাড়া, বিদেশি পক্ষগুলোর সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ ও সহযোগিতার বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।# 

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।