দায়েশ অবস্থানে আবারো রুশ বোমারু বিমানের হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i48953-দায়েশ_অবস্থানে_আবারো_রুশ_বোমারু_বিমানের_হামলা
সিরিয়ার দেইর আয-যোর প্রদেশে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে আবারো বোমা হামলা চালিয়েছে রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান তোপোলোভ টিইউ-২২এম৩।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০১৭ ২২:৪৩ Asia/Dhaka
  • টিইউ-২২এম৩ বোমারু বিমান
    টিইউ-২২এম৩ বোমারু বিমান

সিরিয়ার দেইর আয-যোর প্রদেশে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে আবারো বোমা হামলা চালিয়েছে রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান তোপোলোভ টিইউ-২২এম৩।

রোববারের মিশনে অংশ নিয়েছে ছয়টি বিমান এবং এগুলো রাশিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়িয়ে গিয়ে সফলতার সঙ্গে অভিযান চালিয়ে নিরাপদে ঘাঁটিতে ফিরে গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে।

বোমারু বিমান তোপোলোভ টিইউ-২২এম৩

দেইর আয-যোর প্রদেশের ফোরাত নদীর তীরবর্তী এলাকায় এখনো দায়েশের তৎপরতা রয়েছে এবং সিরিয়ার সরকারি সেনা ও মিত্র যোদ্ধারা এসব এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। এ লড়াইয়ে সরকারি সেনা ও মিত্র যোদ্ধাদের সহায়তা করার জন্য রুশ বিমান থেকে হামলা চালানো হলো।

এর আগেও চলতি মাসে কয়েকবার বোমা হামলা চালিয়েছে রাশিয়ার এসব দূরপাল্লার বিমান। এসব অভিযানের কারণে সিরিয়ার স্থল সেনাদের অগ্রাভিযানে সুবিধা হচ্ছে এবং দেইর আয-যোরের গুরুত্বপূর্ণ সব শহর পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬