'শেষ পর্যন্ত স্বীকার করল সিরিয়ায় ২০০০ সেনা'
https://parstoday.ir/bn/news/west_asia-i49519-'শেষ_পর্যন্ত_স্বীকার_করল_সিরিয়ায়_২০০০_সেনা'
মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন শেষ পর্যন্ত স্বীকার করেছে যে, সিরিয়ায় তাদের দু হাজার সেনা মোতায়েন করা আছে। এর আগে সিরিয়ায় সেনা মোতায়েন নিয়ে নানা সময় বিভ্রান্তকর তথ্য দিয়ে এসেছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৭ ১৬:০১ Asia/Dhaka
  • সিরিয়া মার্কিন সেনাবহর
    সিরিয়া মার্কিন সেনাবহর

মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন শেষ পর্যন্ত স্বীকার করেছে যে, সিরিয়ায় তাদের দু হাজার সেনা মোতায়েন করা আছে। এর আগে সিরিয়ায় সেনা মোতায়েন নিয়ে নানা সময় বিভ্রান্তকর তথ্য দিয়ে এসেছে আমেরিকা।

পেন্টাগনের মুখপাত্র কর্নেল রব ম্যানিং গতকাল (বুধবার) ঘোষণা করেন যে, সিরিয়ায় তাদের দু হাজার সেনা মোতায়েন রয়েছে। একইসঙ্গে তিনি বলেছেন, সিরিয়া থেকে শর্তসাপেক্ষে সেনা সরাবে মার্কিন সরকার। ম্যানিং দাবি করেন, সিরিয়া থেকে মার্কিন সেনা সংখ্যা কমছে।

সিরিয়ায় মার্কিন সেনা

নতুন তথ্য অনুযায়ী সেনাসংখ্যা বেশি হলেও তার অর্থ এই নয় যে, আমেরিকা সম্প্রতি বাড়তি সেনা পাঠিয়েছে বরং আগে থেকেই এসব সেনা ছিল কিন্তু পেন্টাগন কখনো তার সত্যতা স্বীকার করে নি।

গত মাসে পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছিল, তারা সিরিয়ায় ৫০৩ জন সেনা পাঠিয়েছে কিন্তু প্রতিরক্ষা জনশক্তি তথ্যকেন্দ্র সে সংখ্যা এক হাজার ৭২০ বলে জানিয়েছিল। একইভাবে জনশক্তি তথ্যকেন্দ্র সেপ্টেম্বর মাসের এক রিপোর্টে বলেছে, ইরাকে সেনা রয়েছে আট হাজার ৯৯২ জন কিন্তু পেন্টাগন বলেছে পাঁচ হাজার ২৬২ জন। পেন্টাগনের দেয়া তথ্যের চেয়ে জনশক্তি তথ্যকেন্দ্রের দেয়া হিসাব মতে- ইরাকে সেনা বেশি আছে সাড়ে তিন হাজার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭