ইসরাইলের স্বার্থে কাজ করছে সৌদি: চিন্তিত ফিলিস্তিনি নেতারা
https://parstoday.ir/bn/news/west_asia-i49575-ইসরাইলের_স্বার্থে_কাজ_করছে_সৌদি_চিন্তিত_ফিলিস্তিনি_নেতারা
ইহুদিবাদী ইসরাইলের জন্য সৌদি আরব পর্দার আড়ালে থেকে যে তৎপরতা চালাচ্ছে তাতে উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়েছে ফিলিস্তিনের নেতারা। নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনের অন্তত চারজন নেতা বার্তা সংস্থা রয়টার্সের কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৭ ১০:০০ Asia/Dhaka
  • মাহমুদ আব্বাস (বামে) ও মুহাম্মাদ বিন সালমান
    মাহমুদ আব্বাস (বামে) ও মুহাম্মাদ বিন সালমান

ইহুদিবাদী ইসরাইলের জন্য সৌদি আরব পর্দার আড়ালে থেকে যে তৎপরতা চালাচ্ছে তাতে উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়েছে ফিলিস্তিনের নেতারা। নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনের অন্তত চারজন নেতা বার্তা সংস্থা রয়টার্সের কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে আমেরিকা বৃহত্তর দরকষাকষির যে পরিস্থিতি তৈরি করেছে তাতে সৌদি আরবের সমর্থন রয়েছে যা সরাসরি ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করবে।

ফিলিস্তিনের চার নেতা গতকাল (শুক্রবার) রয়টার্সকে জানান, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে একটি প্রস্তাব দিয়েছেন যা বাস্তবায়ন করলে শরণার্থী হয়ে যাওয়া ফিলিস্তিনি জনগণের জন্য দেশে ফেরার সুযোগ থাকবে না এবং ভবিষ্যত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হতে পারবে না বায়তুল মুকাদ্দাস। তারা বলেছেন, এ প্রস্তাব এতটাই ইসরাইলের পক্ষে যায় যে, তাতে ফিলিস্তিনের স্বার্থ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে প্রস্তাবটির বিষয়বস্তু পরিষ্কার করে জানান নি তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেদ কুশনার এ প্রস্তাব তৈরি করেছেন এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের মাধ্যমে তা উপস্থাপন করা হয়েছে। কুশনার হচ্ছেন ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা এবং নিজে তিনি ইহুদি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯