ফিলিস্তিনে চলছে বিক্ষোভ; ইসরাইলি বাহিনীর হামলায় বহু আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i49691-ফিলিস্তিনে_চলছে_বিক্ষোভ_ইসরাইলি_বাহিনীর_হামলায়_বহু_আহত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর অধিকৃত ফিলিস্তিনে এখনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে ইসরাইল ও মার্কিন-বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।  
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১১, ২০১৭ ১৬:৪১ Asia/Dhaka
  • ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ
    ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর অধিকৃত ফিলিস্তিনে এখনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে ইসরাইল ও মার্কিন-বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।  

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ ও নাবলুস শহরে টানা পঞ্চমদিনের মতো বিক্ষোভ হয়েছে। এসময় ইহুদিবাদী সেনারা টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। জবাবে ফিলিস্তিনিরা ইসরাইলি সেনাদের ওপর পাথর ছোঁড়ে। সংঘর্ষে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসরাইলি সেনা

গত কয়েকদিনের বিক্ষোভ-প্রতিবাদে অন্তত দুই ফিলিস্তিনি শহীদ ও কয়েকশ আহত হয়েছেন। বায়তুল মুকাদ্দাসকে রাজধানী ঘোষণা করার পর সারা বিশ্বে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১