ফিলিস্তিনে চলছে বিক্ষোভ; ইসরাইলি বাহিনীর হামলায় বহু আহত
ডিসেম্বর ১১, ২০১৭ ১৬:৪১ Asia/Dhaka
-
ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর অধিকৃত ফিলিস্তিনে এখনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে ইসরাইল ও মার্কিন-বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ ও নাবলুস শহরে টানা পঞ্চমদিনের মতো বিক্ষোভ হয়েছে। এসময় ইহুদিবাদী সেনারা টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। জবাবে ফিলিস্তিনিরা ইসরাইলি সেনাদের ওপর পাথর ছোঁড়ে। সংঘর্ষে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।
গত কয়েকদিনের বিক্ষোভ-প্রতিবাদে অন্তত দুই ফিলিস্তিনি শহীদ ও কয়েকশ আহত হয়েছেন। বায়তুল মুকাদ্দাসকে রাজধানী ঘোষণা করার পর সারা বিশ্বে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১
ট্যাগ