‘বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ট্রাম্প ও হোয়াইট হাউজ একঘরে হয়ে গেছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i49697-বায়তুল_মুকাদ্দাস_ইস্যুতে_ট্রাম্প_ও_হোয়াইট_হাউজ_একঘরে_হয়ে_গেছে’
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও হোয়াইট হাউজকে সারা বিশ্ব থেকে একঘরে করে ফেলেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১১, ২০১৭ ২৩:১২ Asia/Dhaka
  • হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও হোয়াইট হাউজকে সারা বিশ্ব থেকে একঘরে করে ফেলেছেন।

সোমবার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহ এলাকা থেকে জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে হাসান নাসরুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতসহ বিশ্বজুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশের কথা উল্লেখ করে এসব বিক্ষোভে অংশ নেয়ার জন্য লোকজনকে ধন্যবাদ জানান। পাশাপাশি যেসব দেশ ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তাদের ভূমিকারও প্রশংসা করেন।

ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভ

নাসরুল্লাহ বলেন, বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ট্রাম্প যে অবস্থান নিয়েছেন তার পুরোটাই নেতিবাচক। তিনি যা আশা করেছিলেন তার বিপরীত প্রতিক্রিয়া এসেছে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা থেকে। তিনি ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ সাইবার জগত ও সামাজিক যোগাযোগের মাধ্যমসহ সব জায়গায় অব্যাহত রাখা আহ্বান জানান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২