গাজায় ইসরাইলি ড্রোন হামলা; ২ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i49743-গাজায়_ইসরাইলি_ড্রোন_হামলা_২_ফিলিস্তিনি_শহীদ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল এবার ড্রোন হামলা চালিয়েছে। এতে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৭ ২১:২৬ Asia/Dhaka
  • গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলা
    গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল এবার ড্রোন হামলা চালিয়েছে। এতে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গত ৬ ডিসেম্বর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি ও মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করার পর যখন গোটা ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে তখন ইসরাইল গাজা উপত্যকার ওপর বার বার হামলা চালাচ্ছে ইহুদিবাদী সেনারা।

টিয়ারগ্যাস উপেক্ষা করে ফিলিস্তিনি তরুণদের বিক্ষোভ-প্রতিবাদ

স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, গাজার উম্মুল নাসের এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মোটর সাইকেলের ওপর ইসরাইলি ড্রোন থেকে হামলা চালানো হয়। এতে ওই দুই ফিলিস্তিনি শহীদ হন। হামলার পর তাদের লাশ নেয়া হয় গাজার জাবালিয়া হাসপাতালে। দুই শহীদের নাম হাসান গাজি নাসরুল্লাহ ও মুস্তাফা সুলতান বলে জানা গেছে।

বলা হচ্ছে- শহীদ দুই ফিলিস্তিনি ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের ইঞ্জিনিয়ারিং ইউনিটের সদস্য।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২