সৌদি রাষ্ট্রদূতের নিয়োগ ঝুলিয়ে রেখেছে লেবানন
https://parstoday.ir/bn/news/west_asia-i50005-সৌদি_রাষ্ট্রদূতের_নিয়োগ_ঝুলিয়ে_রেখেছে_লেবানন
লেবাননে নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ ও আনুষ্ঠানিক সংবর্ধনা জানাতে দেরি করছে বৈরুত। ফলে সৌদি রাষ্ট্রদূত দেশটিতে কাজ শুরু করতে পারছেন না। কুয়েতের দৈনিক আল-সিয়াসাহ এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৭ ১৬:১৪ Asia/Dhaka
  • লেবাননের মন্ত্রিসভার বৈঠক
    লেবাননের মন্ত্রিসভার বৈঠক

লেবাননে নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ ও আনুষ্ঠানিক সংবর্ধনা জানাতে দেরি করছে বৈরুত। ফলে সৌদি রাষ্ট্রদূত দেশটিতে কাজ শুরু করতে পারছেন না। কুয়েতের দৈনিক আল-সিয়াসাহ এ খবর দিয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে পদত্যাগে বাধ্য করাসহ নানা ঘটনায় দু দেশের মধ্যে যে টানাপড়েন চলছে তার কারণে এ অবস্থা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন

পত্রিকাটি জানিয়েছে, লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ আল-ইয়াকুবকে সময় দিতে চান নি; ফলে তিনি তার পরিচয়পত্র পেশ করতে পারছেন না। গত ২০ নভেম্বর ইয়াকুব লেবাননে পৌঁছান এবং তারপর প্রায় এক মাস পার হলেও তিনি পরিচয়পত্র পেশ করার সুযোগ পান নি।

লেবাননের  প্রধানমন্ত্রী সাদ হারিরি

গত নভেম্বর মাসের প্রথম দিকে লেবাননের  প্রধানমন্ত্রী সাদ হারিরিকে ডেকে নিয়ে সৌদি সরকার পদত্যাগ করতে বাধ্য করে। তার আগে সৌদি বিমানবন্দরে পৌঁছালে হারিরির মোবাইল ফোন কেড়ে নেয়া হয় এবং কার্যত তাকে বন্দী করা হয়। এরপরই তিনি সৌদি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দেন। কিন্তু প্রেসিডেন্ট আউন সে পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেন এবং সাদ হারিরিকে দেশে ফেরত পাঠানোর জন্য সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করেন।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮