দামেস্কের কাছে সামরিক ঘাঁটি উদ্ধার করল সিরিয় সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i51049-দামেস্কের_কাছে_সামরিক_ঘাঁটি_উদ্ধার_করল_সিরিয়_সেনারা
সিরিয়ার সেনারা রাজধানী দামেস্কের কাছে অবস্থিত একটি সামরিক ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ০৮, ২০১৮ ১৬:২৩ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়ার সেনারা রাজধানী দামেস্কের কাছে অবস্থিত একটি সামরিক ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।

সন্ত্রাসী গোষ্ঠী আহরার আশ-শাম গত নভেম্বর মাসে এ ঘাঁটিতে হামলা চালায় এবং ঘাঁটিটি অবরুদ্ধ করে রাখে। তবে সিরিয়ার এলিট ফোর্স বড় ধরনের অভিযান শুরুর কয়েকদিনের মধ্যে ঘাঁটিটি পুনরুদ্ধার করতে সক্ষম হলো। ঘাঁটিটি দামেস্কের কাছে পূর্ব গৌতা এলাকায় অবস্থিত।  

ফাইল ফটো

ধারণা করা হচ্ছিল- কমপক্ষে ২০০ সেনা ওই ঘাঁটির মধ্যে আটকা পড়েছিল এবং গত ৩১ ডিসেম্বর সন্ত্রাসীরা ঘাঁটির ওপর তাদের নিয়ন্ত্রণ ব্যাপক করে। সিরিয়ান অবজারভেটরি জানায়, একটি সুড়ঙ্গ পথে সেনারা ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম হয়। পরে সরকারি সেনা ও সন্ত্রাসীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ শুরু হয় এবং এক পর্যায়ে সেনারা ঘাঁটির দখল নিতে সক্ষম হয়। সংঘর্ষে বহু সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে।#

পার্সটুডে/ সিরাজুল ইসলাম/৮