ইরাকি কুর্দিস্তানের প্রধানমন্ত্রী ইরান সফরে আসছেন
https://parstoday.ir/bn/news/west_asia-i51685-ইরাকি_কুর্দিস্তানের_প্রধানমন্ত্রী_ইরান_সফরে_আসছেন
ইরাকের আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দি অঞ্চলের প্রধানমন্ত্রী নেচিরভান বারজানি রোববার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। শনিবার একথা ঘোষণা দেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২০, ২০১৮ ২৩:২১ Asia/Dhaka
  • ইরাকের আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দি অঞ্চলের প্রধানমন্ত্রী নেচিরভান বারজানি
    ইরাকের আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দি অঞ্চলের প্রধানমন্ত্রী নেচিরভান বারজানি

ইরাকের আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দি অঞ্চলের প্রধানমন্ত্রী নেচিরভান বারজানি রোববার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। শনিবার একথা ঘোষণা দেয়া হয়েছে।

সফরের সময় বারজানি ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে বৈঠক করবেন। গত ২৫ সেপ্টেম্বর ইরাকের কুর্দিস্তানে বিচ্ছিন্নতাবাদী গণভাট অনুষ্ঠানের পর এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কথিত গণভোটের বিরুদ্ধে ইরাক, তুরস্ক ও সিরিয়ার সঙ্গে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করে ইরান।

এছাড়া, কুর্দিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছিল তেহরান। ইরান মনে করে- ইহুদিবাদী ইসরাইলের উসকানিতে কুর্দি নেতারা বিচ্ছিন্নতাবাদী গণভোটের আয়োজন করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০