১৬ তুর্কি সেনাকে আটকের দাবি করল কুর্দি গেরিলারা
https://parstoday.ir/bn/news/west_asia-i51961-১৬_তুর্কি_সেনাকে_আটকের_দাবি_করল_কুর্দি_গেরিলারা
সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি আফরিনে ১৬ তুর্কি সেনাকে আটকের দাবি করেছে। ওয়াইপিজির মুখপাত্র আহমাদ শুকি বলেছেন, আফরিনের জানদিরেস এলাকায় সংঘর্ষের সময় ওই সব তুর্কি সেনাকে আটক করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৮ ২১:১৩ Asia/Dhaka
  • আফরিনে তুর্কি অভিযান চলছে
    আফরিনে তুর্কি অভিযান চলছে

সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি আফরিনে ১৬ তুর্কি সেনাকে আটকের দাবি করেছে। ওয়াইপিজির মুখপাত্র আহমাদ শুকি বলেছেন, আফরিনের জানদিরেস এলাকায় সংঘর্ষের সময় ওই সব তুর্কি সেনাকে আটক করা হয়।

ওই সংঘর্ষের পর থেকে ওয়াইপিজি'র চার সদস্যও নিখোঁজ রয়েছে বলে তিনি জানান। এর আগে আজ কুর্দি গেরিলারা তুরস্কের একটি জঙ্গিবিমান ভূপাতিত করার দাবি করে। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে ওই দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি। 

তুর্কি ট্যাংক

গত শনিবার থেকে সিরিয়ার আফরিন শহর ও এর আশেপাশের এলাকায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। তুর্কি জঙ্গিবিমানগুলোও সেখানে বোমা বর্ষণ করছে। 

এবারের সামরিক অভিযানের জন্যও সিরিয়ার সরকারের অনুমতি নেয় নি তুরস্ক। সিরিয়া বলেছে, তুরস্ক যা করছে তা আগ্রাসন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫