অবরুদ্ধ গাজায় তীব্র জ্বালানি সংকট: ৭ চিকিৎসা কেন্দ্র বন্ধ
https://parstoday.ir/bn/news/west_asia-i52315-অবরুদ্ধ_গাজায়_তীব্র_জ্বালানি_সংকট_৭_চিকিৎসা_কেন্দ্র_বন্ধ
অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাত চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, জেনারেটরগুলোর জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় তেল তীব্র জ্বালানি সংকটের কারণে সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় এ সব চিকিৎসা কেন্দ্র বন্ধ করে দিতে হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ১৪:১৪ Asia/Dhaka
  • অবরুদ্ধ গাজায় তীব্র জ্বালানি সংকট: ৭ চিকিৎসা কেন্দ্র বন্ধ

অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাত চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, জেনারেটরগুলোর জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় তেল তীব্র জ্বালানি সংকটের কারণে সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় এ সব চিকিৎসা কেন্দ্র বন্ধ করে দিতে হয়।

চলমান মারাত্মক বিদ্যুৎ সংকটের কারণে অবরুদ্ধ গাজায় নজিরবিহীন সংকট সৃষ্টি হয়েছে বলেও জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা।

গাজায় দৈনিক প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন থাকলেও এর অর্ধেক পরিমাণ জোটে। ফলে গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা দৈনিক কয়েক ঘণ্টার বেশি বিদ্যুৎ পান না। গাজার বিদ্যুৎ বিতরণ কোম্পানির মুখপাত্র জানান, ঠাণ্ডা আবহাওয়ার কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে। কিন্তু গত সপ্তাহে বিদ্যুৎ বিতরণের পরিমাণ ১৭৮ মেগাওয়াটে নেমে যায়।#

পার্সটুডে/মূসা রেজা/১