পরবর্তী যুদ্ধে হিজবুল্লাহকে মূল্য দিতে হবে: ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i52337-পরবর্তী_যুদ্ধে_হিজবুল্লাহকে_মূল্য_দিতে_হবে_ইসরাইল
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক রাখার কারণে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহকে পরবর্তী যুদ্ধে ‘পূর্ণ মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান। গত কয়েক মাস ধরে ইসরাইলের কর্মকর্তারা লেবাননকে এ ধরনের যুদ্ধের হুমকি দিয়ে আসছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ২২:৩৪ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান
    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক রাখার কারণে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহকে পরবর্তী যুদ্ধে ‘পূর্ণ মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান। গত কয়েক মাস ধরে ইসরাইলের কর্মকর্তারা লেবাননকে এ ধরনের যুদ্ধের হুমকি দিয়ে আসছেন।

বুধবার এক অনুষ্ঠানে লিবারম্যান নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি লেবানন ও হিজবুল্লাহকে অভিযুক্ত করে বলেন, তারা উভয়ই সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, “লেবাননের সামরিক বাহিনী ও হিজবুল্লাহ একই। ফলে ভবিষ্যত যুদ্ধে লেবাননের সবাইকে মূল্য দিতে হবে।” লিবারম্যান তার ভাষায় বলেন, যদি ইসরাইলের উত্তর সীমান্তে যুদ্ধ শুরু হয় তাহলে লেবানন দখল করে নেয়া হবে। তিনি আরো বলেন, “যদি তেল আবিবের লোকজনকে বোমা শেল্টারে যেতে হয় তাহলে পুরো বৈরুতকেও বোমা শেল্টারে যেতে হবে।”

হিজবুল্লাহ যোদ্ধাদের ফাইল ফটো

হিজবুল্লাহ হচ্ছে লেবাননের কার্যত সামরিক শক্তি এবং ইসরাইলের সাম্প্রতিক কিছু আগ্রাসী ঘটনায় দেশের সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এছাড়া, সিরিয়ায় উগ্র তাকফিরি দায়েশসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছে। হিজবুল্লাহর এ ভূমিকাকে প্রেসিডেন্ট মিশেল আউন বহুবার প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন, দেশ রক্ষার জন্য হিজবুল্লাহর কাছে সামরিক অস্ত্র থাকার প্রয়োজন রয়েছে।

২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহ ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে জাতিসংঘে একটি প্রস্তাব পাশের মাধ্যমে সে যুদ্ধের অবাসন ঘটে। সেবার ইসরাইলের বহুসংখ্যক সেনা হিজবুল্লাহর পাল্টা হামলায় নিহত হয়েছিল।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১