আলেপ্পো-ইদলিবে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i52573-আলেপ্পো_ইদলিবে_বিমান_বিধ্বংসী_ক্ষেপণাস্ত্র_মোতায়েন_করেছে_সিরিয়া
সিরিয়ার সরকারি বাহিনী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। গতকাল (সোমবার) সিরিয় বাহিনীর একজন কমান্ডার এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরো উত্তর-পশ্চিমাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০১৮ ০৯:২৪ Asia/Dhaka
  • সিরিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
    সিরিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র

সিরিয়ার সরকারি বাহিনী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। গতকাল (সোমবার) সিরিয় বাহিনীর একজন কমান্ডার এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরো উত্তর-পশ্চিমাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে।

ইদলিব প্রদেশের সীমান্তজুড়ে রয়েছে তুরস্ক এবং প্রদেশটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী নুসরা ফ্রন্টের শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত। নুসরা ফ্রন্টের প্রতি তুরস্ক সরকারের সমর্থন রয়েছে বলে মনে করা হয়। সিরিয় কমান্ডার জানান, দুই প্রদেশের মফস্বল এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং এ পদক্ষেপ সবার জন্য বার্তা বহন করছে।

নুসরা ফ্রন্টের সন্ত্রাসী

সিরিয়া এমন সময় এসব ব্যবস্থা মোতায়েন করল যখন তুরস্ক সিরিয়ার আফরিন এলাকায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। আফরিন হচ্ছে আলেপ্পো প্রদেশের অংশ। তুর্কি অভিযানের আগে দামেস্ক সরকার হুঁশিয়ারি দিয়েছিল, সিরিয়ার আকাশসীমায় তুরস্কের কোনো বিমান প্রবেশ করেল তা ভূপাতিত করা হবে। তবে পরে এ ধরনের কোনো সংঘাতে যায় নি সিরিয়া।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬