প্রতিরোধ সংগ্রামীরা না থাকলে গোটা মধ্যপ্রাচ্য গ্রাস করত ইসরাইল: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i52877-প্রতিরোধ_সংগ্রামীরা_না_থাকলে_গোটা_মধ্যপ্রাচ্য_গ্রাস_করত_ইসরাইল_হিজবুল্লাহ
লেবাননের হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, প্রতিরোধ সংগ্রামীরা না থাকলে দখলদার ইসরাইল গোটা মধ্যপ্রাচ্যকেই গ্রাস করত। তিনি আরও বলেছেন, ইসরাইল এখন কঠিন সমস্যার মধ্যে রয়েছে। দখলদাররা যুদ্ধের মাধ্যমে কোনো কিছুই অর্জন করতে পারবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৮ ১০:০৬ Asia/Dhaka
  • শেইখ নায়িম কাসেম
    শেইখ নায়িম কাসেম

লেবাননের হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, প্রতিরোধ সংগ্রামীরা না থাকলে দখলদার ইসরাইল গোটা মধ্যপ্রাচ্যকেই গ্রাস করত। তিনি আরও বলেছেন, ইসরাইল এখন কঠিন সমস্যার মধ্যে রয়েছে। দখলদাররা যুদ্ধের মাধ্যমে কোনো কিছুই অর্জন করতে পারবে না।

সিরিয়ায় ইসরাইলি যুদ্ধবিমান এফ-সিক্সটিন ভূপাতিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এর মধ্যদিয়ে এটা স্পষ্ট হয়েছে যে, হামলা চালিয়ে নিরাপদে থাকার সময় শেষ হয়ে গেছে। ইসরাইল হামলা চালাবে আর সিরিয়া কোনো জবাব দেবে না, সেই দিন শেষ হয়ে গেছে।

হিজবুল্লাহর উপ-মহাসচিব লেবাননের প্রতিরোধ সংগ্রামীদের শক্তি ও সামর্থ্য প্রসঙ্গে বলেছেন, আল্লাহর রহমতে লেবাননের প্রতিরোধ সংগ্রামীরা অতীতের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী। 

 এর আগেও হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরাইলের এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত করার মধ্যদিয়ে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলগত লড়াই নতুন পর্যায়ে পৌঁছেছে।

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩