ইসরাইলের সম্ভাব্য হামলার কঠোর জবাব দেওয়া হবে: লেবাননের সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i53295-ইসরাইলের_সম্ভাব্য_হামলার_কঠোর_জবাব_দেওয়া_হবে_লেবাননের_সেনাপ্রধান
লেবাননের সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য হামলার কঠোর জবাব দেওয়া হবে। আগ্রাসন মোকাবেলায় সম্ভাব্য সব উপায় অবলম্বন করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ০৭:১৪ Asia/Dhaka
  • জোসেফ আউন
    জোসেফ আউন

লেবাননের সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য হামলার কঠোর জবাব দেওয়া হবে। আগ্রাসন মোকাবেলায় সম্ভাব্য সব উপায় অবলম্বন করা হবে।

আজ (মঙ্গলবার) এক টুইটার বার্তায় জেনারেল আউন এ কথা বলেন। তিনি আরও বলেছেন, যত বড় আঘাতই আসুক না কেন, লেবাননের সেনাবাহিনী ইসরাইলি হামলা মোকাবেলা করবেই। 

প্রেসিডেন্ট স্যালুট দিচ্ছেন সেনাপ্রধান

এর আগেও লেবাননের সেনাপ্রধান বলেছেন, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক বাহিনীর সহযোগিতায় দক্ষিণ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লেবানন সীমান্তে দেওয়াল নির্মাণের পদক্ষেপ নিয়েছে এবং সাগরে লেবাননের গ্যাস ক্ষেত্রের ওপর মালিকানা দাবি করেছে।

এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। ইসরাইলি নেতারা লেবাননে হামলা চালানো হুমকি দিয়ে আসছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০