মার্কিনপন্থিদের ভোট দেবেন না: জনগণের প্রতি নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i53547-মার্কিনপন্থিদের_ভোট_দেবেন_না_জনগণের_প্রতি_নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী নির্বাচনে মার্কিনপন্থি কোনো প্রার্থীকে ভোট দেবেন না। তিনি বলেন, এ ধরনের প্রার্থী নির্বাচিত হলে লেবাননকে আমেরিকার হাতে তুলে দেবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ২১:১২ Asia/Dhaka
  • হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী নির্বাচনে মার্কিনপন্থি কোনো প্রার্থীকে ভোট দেবেন না। তিনি বলেন, এ ধরনের প্রার্থী নির্বাচিত হলে লেবাননকে আমেরিকার হাতে তুলে দেবে।

লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক শহরে শনিবার হিজবুল্লাহ সমর্থকদের উদ্দেশে টেলিভিশনের মাধ্যমে দেয়া ভাষণে হাসান নাসরুল্লাহ একথা বলেন। আগামী ৬ মে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে সর্বস্তরের জনগণকে তিনি ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের সময় ভোটারদেরকে দেশের স্বার্থ বিবেচনা করা উচিত। দেশের প্রতি জনগণের যে দায়িত্ব রয়েছে আসন্ন সংসদ নির্বাচনে তা পূর্ণ করতে হবে।

হিজবুুল্লাহ সমর্থক

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, প্রার্থীর পারিবারিক যোগাযোগ, ধর্মীয় অথবা রাজনৈতিক দলের পরিচয় দেখে ভোটারদের সিদ্ধান্ত উচিত নয়। হিজবুল্লাহর সংসদ সদস্যরা শুধুমাত্র রাজনৈতিক জোটের নয় বরং পুরো লেবাননের প্রতিনিধিত্ব করেন বলেও তিনি জানান।

হাসান নাসরুল্লাহ জোর দিয়ে বলেন, যেসব ব্যক্তি লেবাননকে আমেরিকার হাতে তুলে দেবে, তেলের মজুদকে তুলে দেবে ইহুদিবাদী ইসরাইলের কাছে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিংবা দেশের অর্থনীতিকে ধ্বংস করবে তাদেরকে ভোট দেয়া যাবে না। নির্বাচনে হিজবুল্লাহর প্রতি জনগণর সমর্থন এ আন্দোলনের জন্য শহীদ ব্যক্তিদের রক্তকে সংরক্ষণ করবে বলেও তিনি মন্তব্য করেন।#          

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪