দুর্নীতি প্রমাণ হলে নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে: ইসরাইলি মন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i54523-দুর্নীতি_প্রমাণ_হলে_নেতানিয়াহুকে_পদত্যাগ_করতে_হবে_ইসরাইলি_মন্ত্রী
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়েছেন একজন মন্ত্রী। ইসরাইলের অর্থমন্ত্রী মোশে কাহলোন  চ্যানেল-২কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যদি দুর্নীতির অভিযোগ প্রমাণ হয় তাহলে নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে অথবা জোটের  সদস্যরা তাকে বিদায় করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৭, ২০১৮ ০৯:৩৪ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়েছেন একজন মন্ত্রী। ইসরাইলের অর্থমন্ত্রী মোশে কাহলোন  চ্যানেল-২কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যদি দুর্নীতির অভিযোগ প্রমাণ হয় তাহলে নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে অথবা জোটের  সদস্যরা তাকে বিদায় করবে।

কাহলোন বলেন, “যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিচার শুরু হয় তাহলে তিনি কোনেভাবেই দায়িত্ব পালন করতে পারবেন না।” মোশে কাহলোন আরো বলেন, “হয় তাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে অন্যথায় জোট সদস্যরা তাকে ছেড়ে চলে যাবে।”  

ঘুষ নেয়ার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে পুলিশের অন্তত তিনটি তদন্ত চলছে যার কারণে চার বারের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। তবে তিনি দাবি করছেন, কোনো অন্যায় কাজের সঙ্গে তিনি জড়িত নন। নেতানিয়াহু আরো দাবি করছেন যে, তিনি নিজে অন্যায়ের শিকার।

ফেব্রুয়ারি মাসে পুলিশ নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে যাতে সুপারিশ করা হয়েছে যে, তাকে শাস্তি দেয়া হোক। ইসরাইলের অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে আগামী মাসগুলোতে চূড়ান্ত রায় ঘোষণা করবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭