'সিরিয়ায় মার্কিন লক্ষ্য বাস্তবায়নে সালমানকে ৪০০ কোটি ডলার দিতে বলেছে ট্রাম্প'
https://parstoday.ir/bn/news/west_asia-i54539-'সিরিয়ায়_মার্কিন_লক্ষ্য_বাস্তবায়নে_সালমানকে_৪০০_কোটি_ডলার_দিতে_বলেছে_ট্রাম্প'
সিরিয়ায় মার্কিন লক্ষ্য বাস্তবায়নে সৌদি রাজা সালমানকে চারশো' কোটি ডলার যোগান দিতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া সংক্রান্ত ওয়াশিংটনের নীতিকে সমর্থন করছে করছে রিয়াদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৭, ২০১৮ ১৫:৪৪ Asia/Dhaka
  • 'সিরিয়ায় মার্কিন লক্ষ্য বাস্তবায়নে সালমানকে ৪০০ কোটি ডলার দিতে বলেছে ট্রাম্প'

সিরিয়ায় মার্কিন লক্ষ্য বাস্তবায়নে সৌদি রাজা সালমানকে চারশো' কোটি ডলার যোগান দিতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া সংক্রান্ত ওয়াশিংটনের নীতিকে সমর্থন করছে করছে রিয়াদ।

মার্কিন সামরিক সংবাদপত্র স্টার অ্যান্ড স্ট্রাইপে প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, গত ডিসেম্বরে সৌদি রাজার সঙ্গে ফোনালপের সময় এ অর্থ দেয়ার দাবি করেছিলেন ট্রাম্প। এ ছাড়া, অর্থ দেয়ার বিষয়ে রিয়াদ সম্মত হয়েছিল বলে মার্কিন প্রেসিডেন্টের দফতর থেকে দেয়া তথ্যে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার মিত্রদেশ ইরান ও রাশিয়াকে শক্তিশালী হওয়া ঠেকানোর কাজে এ অর্থ ব্যয় করা হবে। এ ছাড়া, সিরিয়া থেকে আসাদ এবং ইরানকে হটিয়ে দিয়ে সেখানে কথিত রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও  এগিয়ে যাবে ওয়াশিংটন। মার্কিন এ নীতিকে সমর্থন করছে রিয়াদ।#

পার্সটুডে/মূসা রেজা/১৭