লেবাননে হামলা হলে যুদ্ধ ছড়াবে ইসরাইলের অভ্যন্তরে: হিজবুল্লাহ
-
গাদি আইজেনকোট
ইসরাইলের চীফ অফ জেনারেল স্টাফ গাদি আইজেনকোট বলেছেন, চলতি বছর লেবাননের হিজবুল্লার সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা রয়েছে।
লেবাননের গণমাধ্যগুলো জানিয়েছে, গাদি আইজেনকোট বলেছেন, ইসরাইল লেবাননে হাজার হাজার লক্ষ্য ঠিক করে রেখেছে যাতে হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধে তাদের ঘায়েল করা যায়।
ইসরাইলি এই সামরিক কর্মকর্তা আরও বলেন, যুদ্ধ লাগলে হিজবুল্লাহর সমর্থনে ইরানের হস্তক্ষেপের সম্ভাবনা খুবই কম। গাদি আইজেনকোট এমন সময় এই সম্ভাব্য যুদ্ধের কথা বলছেন যখন ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি মেনে নিয়ে ইসরাইল পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল।
এদিকে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধ হলে এবার সেই যুদ্ধ ইসরাইলের অভ্যন্তরেও ছড়িয়ে পড়বে।
কিছুদিন আগে ইসরাইলের সাবেক সেনা কর্মকর্তা নোয়াম তিফুন বলেছেন, ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর নয়। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলো অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে সক্ষম বলেও তিনি মন্তব্য করেন।
পার্সটুডে/নাসির মাহমুদ/২