ইরানের সহযোগিতার কথা আমরা কখনোই ভুলব না: ইরাকি প্রেসিডেন্ট
-
ফুয়াদ মাসুম
সন্ত্রাসবাদ বিশেষকরে দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সহযোগিতা ইরাক কখনোই ভুলবে না। এ কথা বলেছেন ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম। গতকাল (বৃহস্পতিবার) বাগদাদে ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইরাকি প্রেসিডেন্ট আরও বলেছেন, ইরান-ইরাক সম্পর্ক ঐতিহাসিক এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের শেকড় অনেক গভীরে প্রোথিত। তিনি বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান।
ইরানি রাষ্ট্রদূত বলেন, তেহরানও আর্থ-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগ্রহী। এছাড়া ইরাক পুনর্গঠনে ইরানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ইরাকের প্রেসিডেন্ট ছাড়াও দেশটির প্রভাবশালী রাজনীতিবিদ সাইয়্যেদ আম্মার হাকিমের সঙ্গে বৈঠক করেছেন ইরানের রাষ্ট্রদূত। ওই বৈঠকেও দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬