ইয়েমেনি স্নাইপারদের হামলায় আরো ৫ সৌদি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i55468-ইয়েমেনি_স্নাইপারদের_হামলায়_আরো_৫_সৌদি_সেনা_নিহত
ইয়েমেনের সামরিক বাহিনীর স্নাইপারদের হামলায় সৌদি আরবের পাঁচ সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজানে এসব সেনা নিহত হয়। রাজতান্ত্রিক সৌদি সরকারের বর্বর বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনি বাহিনী এসব সেনা হত্যা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৭, ২০১৮ ১৩:৫২ Asia/Dhaka
  • ইয়েমেনি স্নাইপারদের হামলায় আরো ৫ সৌদি সেনা নিহত

ইয়েমেনের সামরিক বাহিনীর স্নাইপারদের হামলায় সৌদি আরবের পাঁচ সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজানে এসব সেনা নিহত হয়। রাজতান্ত্রিক সৌদি সরকারের বর্বর বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনি বাহিনী এসব সেনা হত্যা করেছে।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের ওয়েবসাইটে বলা হয়েছে, ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় মর্টার হামলা চালিয়েছে। এদিকে, ইয়েমেনি বাহিনীর মাধ্যমে নাজরানে সৌদি সামরিক বাহিনীর কয়েকটি গাড়ি ধ্বংস করার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আল মাসিরা টেলিভিশন চ্যানেল। 

দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বর্বরোচিত বিমান হামলার পাল্টা প্রতিশোধ নিতে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবে সৌদি আরবের ভেতরে হামলা চালাচ্ছে। 

ইয়েমেনের ক্ষমতাচ্যুত সাবেক সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যে এবং দেশটিতে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনীর শক্তি খর্ব করার লক্ষ্যে সৌদি আরব এবং তার কিছু আরব মিত্র ইয়েমেনের বিভিন্ন এলাকায় ২০১৫ সালের মার্চ মাস থেকে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রাণালয় জানিয়েছে, সৌদি জোটের হামলায় প্রায় ৬ লাখ লোক হতাহত হয়েছে। 

আমেরিকা এবং ব্রিটেনসহ কিছু পশ্চিমা দেশ রিয়াদকে অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহের মাধ্যমে ইয়েমেন আগ্রাসনে সৌদি আরবকে সহযোগিতা দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।# 

পার্সটুডে/বাবুল আখতার/৭