ইরানের জবাবের আশঙ্কায় ইসরাইলিদের মধ্যে আতঙ্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i56026-ইরানের_জবাবের_আশঙ্কায়_ইসরাইলিদের_মধ্যে_আতঙ্ক
সিরিয়ার হোমস প্রদেশে 'টি-ফোর' বিমানঘাঁটিতে ইসরাইলি হামলার জবাব দিতে পারে ইসলামি ইরান। এ আশঙ্কায় ইসরাইলিদের নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইহুদিবাদী দৈনিক 'মায়ারিভ'-এর এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ১৯, ২০১৮ ১৩:২৬ Asia/Dhaka
  • কয়েকজন ইসরাইলি সেনা
    কয়েকজন ইসরাইলি সেনা

সিরিয়ার হোমস প্রদেশে 'টি-ফোর' বিমানঘাঁটিতে ইসরাইলি হামলার জবাব দিতে পারে ইসলামি ইরান। এ আশঙ্কায় ইসরাইলিদের নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইহুদিবাদী দৈনিক 'মায়ারিভ'-এর এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

ইরানের টিভি চ্যানেল আল-আলম জানিয়েছে, মায়ারিভের জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে  ইসরাইলে বসবাসকারী ৭৩ শতাংশ ইহুদিবাদী অনিরাপত্তা অনুভব করছেন। যেসব কারণে তারা অনিরাপত্তা অনুভব করছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সিরিয়ার 'টি-ফোর' বিমানঘাঁটিতে ইসরাইলি জঙ্গি বিমানের হামলার পর ইরানের পাল্টা হুমকি।

জরিপে অংশগ্রহণকারী ৫২ শতাংশ ইসরাইলি বলেছেন, ইসরাইলের উত্তরাঞ্চলে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে যুদ্ধ বেধে যেতে পারে। 

জরিপের সার্বিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ইসরাইলিরা ইরানসহ প্রতিরোধ শক্তির পক্ষ থেকে ৩৪ শতাংশ, ফিলিস্তিনিদের পক্ষ থেকে ৩২ শতাংশ এবং দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অর্থনৈতিক সমস্যার কারণে ৩২ শতাংশ হুমকি ও অনিরাপত্তা অনুভব করছে। 

গত ৯ এপ্রিল সকালে সিরিয়ার 'টি-ফোর' বিমান ঘাঁটিতে ইসরাইলি হামলায় অন্তত সাত জন শহীদ হয়েছেন। এরপর ইরান বলেছে, সিরিয়ায় হামলা বিনা জবাবে পার পাবে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯