অবিস্ফোরিত মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর
https://parstoday.ir/bn/news/west_asia-i56056-অবিস্ফোরিত_মার্কিন_ক্রুজ_ক্ষেপণাস্ত্র_রাশিয়ার_কাছে_হস্তান্তর
সিরিয়ার সরকার অবিস্ফোরিত দুটি মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর করেছে। গত শনিবার আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার ওপর ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং এ দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২০, ২০১৮ ০৬:৫০ Asia/Dhaka
  • মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র
    মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র

সিরিয়ার সরকার অবিস্ফোরিত দুটি মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর করেছে। গত শনিবার আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার ওপর ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং এ দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় নি।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার ইতার তাস বার্তা সংস্থাকে জানিয়েছে, “গত ১৪ এপ্রিল সিরিয়ার ওপর ছোঁড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে এ দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় নি এবং এগুলোকে সিরিয়ার সামরিক বাহিনী খুঁজে পায়। দুটো ক্ষেপণাস্ত্রই স্বাভাবিক অবস্থায় আছে। ১৭ এপ্রিল এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন ক্ষেপণাস্ত্র হামলা

সূত্রটি জানায়, সিরিয়ার সামরিক বাহিনী বুধবার ক্ষেপণাস্ত্র দুটিকে একটি বিমানে করে রাশিয়ায় পাঠিয়েছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো এ খবর নিশ্চিত করে নি।

গত ১৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন। শনিবার সিরিয়ার স্থানীয় সময় ভোর ৪টায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, ১০৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৭১টিকে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট ভূপাতিত করেছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০