দায়েশ থাকলে লেবাননে এখন সংসদ নির্বাচন হতো না: হিজবুল্লাহ মহাসচিব
https://parstoday.ir/bn/news/west_asia-i56248-দায়েশ_থাকলে_লেবাননে_এখন_সংসদ_নির্বাচন_হতো_না_হিজবুল্লাহ_মহাসচিব
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, আজ যদি লেবাননে দায়েশের অস্তিত্ব টিকে থাকত তাহলে সংসদ নির্বাচনের কোনো পরিবেশ থাকত না। তিনি আজ (সোমবার) দক্ষিণ বৈরুতে এক নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা বলেন। আগামী ৯ মে লেবাননে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৩, ২০১৮ ১৯:৩৯ Asia/Dhaka
  • হাসান নাসরুল্লাহ
    হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, আজ যদি লেবাননে দায়েশের অস্তিত্ব টিকে থাকত তাহলে সংসদ নির্বাচনের কোনো পরিবেশ থাকত না। তিনি আজ (সোমবার) দক্ষিণ বৈরুতে এক নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা বলেন। আগামী ৯ মে লেবাননে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

হাসান নাসরুল্লাহ বলেছেন, "আমরা মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে সত্যিকারের সংহতি ও সহযোগিতা চাই। কারণ লেবাননে গোষ্ঠীতান্ত্রিক চিন্তা ও দৃষ্টিভঙ্গির দিন শেষ হয়ে গেছে। কোনো দল যদি একাই সব নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় তাহলে সফল হতে পারবে না।" 

তিনি আরও বলেন, অতীত অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট সেনাবাহিনী ও জনগণের পাশাপাশি প্রতিরোধ আন্দোলন (হিজবুল্লাহ) দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। 

তিনি এ সময় আফগানিস্তানে দায়েশের হত্যাকাণ্ড, ইয়েমেনে সৌদি অপরাধযজ্ঞ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা জানান।

এর আগে হিজহবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সামরিক আগ্রাসনের ঝুঁকি থেকে দক্ষিণ লেবাননের সীমান্তকে নিরাপদ করেছে হিজবুল্লাহর যোদ্ধারা।#

পার্সটুডে/এসএ/২৩