সিরিয়ায় বিমান হামলা অব্যাহত থাকবে: ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i56592-সিরিয়ায়_বিমান_হামলা_অব্যাহত_থাকবে_ইরাক
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা অব্যাহত থাকবে। তবে সিরিয়ার রাজনৈতিক বিষয়ে বাগদাদ কোনো রকমের হস্তক্ষেপ করবে না বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০১, ২০১৮ ০৬:৪৪ Asia/Dhaka
  • ইরাকের এফ-১৬ জঙ্গিবিমান
    ইরাকের এফ-১৬ জঙ্গিবিমান

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা অব্যাহত থাকবে। তবে সিরিয়ার রাজনৈতিক বিষয়ে বাগদাদ কোনো রকমের হস্তক্ষেপ করবে না বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আজ (মঙ্গলবার) বলেন, “দায়েশ সন্ত্রাসীদের নির্মূল করার জন্য ইরাক সরকার আরো অনেক কিছু করবে। বাগদাদ দায়েশ সন্ত্রাসীদেরকে ফিরে আসার কিংবা কোনো সন্ত্রাসী সংগঠন গড়ে তোলার সুযোগ দেবে না।”

দায়েশ সন্ত্রাসী

এদিকে, ইরাকের বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হামা আমিন বলেছেন, তার দেশের সামরিক বাহিনী সিরিয়ায় তৎপর দায়েশ সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা জোরদার করবে। তিনি তার ভাষায় বলেন, “বিশ্বের সব দেশ সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই করছে। যখন আমাদের কমান্ডার ইন-চিফ বিমান হামলার নির্দেশ জারি করবেন তখন আমরা তা বাস্তবায়নে কোনো রকম দ্বিধা করব না।”

ইরাক সরকার বেশ কয়েকবার বলেছে, তারা সিরিয়া সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে কাজ করছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১