ইয়েমেনে আরও এক সৌদি ড্রোন ভূপাতিত
https://parstoday.ir/bn/news/west_asia-i56612-ইয়েমেনে_আরও_এক_সৌদি_ড্রোন_ভূপাতিত
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা'দা প্রদেশে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী ও আনসারুল্লাহর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। প্রদেশের আলে-কুরাদ এলাকায় ড্রোনটি ওড়ার সময় সেটিকে ভূপাতিত করা হয়।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
মে ০১, ২০১৮ ১৩:১৫ Asia/Dhaka
  • ইয়েমেনে আরও এক সৌদি ড্রোন ভূপাতিত

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা'দা প্রদেশে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী ও আনসারুল্লাহর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। প্রদেশের আলে-কুরাদ এলাকায় ড্রোনটি ওড়ার সময় সেটিকে ভূপাতিত করা হয়।

এর আগে গত শনিবার ইয়েমেনের সীমান্তবর্তী 'জাযান' এলাকায় আরেকটি সৌদি ড্রোন ভূপাতিত করে ইয়েমেনি সেনাবাহিনী। সম্প্রতি ইয়েমেনের জাতীয় রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদকে হত্যায় অত্যাধুনিক মার্কিন ড্রোন 'এমকিউ-নাইন' ব্যবহার করা হয়। সালেহ সামাদকে হত্যার কয়েক দিন আগেই এ ধরনের একটি মার্কিন ড্রোন ধ্বংস করা হয়। 

ইয়েমেনে ড্রোন পাঠিয়ে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো মাঝে মধ্যেই গোয়েন্দাবৃত্তি চালায়। এ পর্যন্ত বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইয়েমেনের সেনাবাহিনী ও প্রভাবশালী সংগঠন আনসারুল্লাহ। 

২০১৫ সালের ২৫ মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। এ হামলায় এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১