এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেয়া হলো নেতানিয়াহুকে
https://parstoday.ir/bn/news/west_asia-i56628-এককভাবে_যুদ্ধ_ঘোষণার_ক্ষমতা_দেয়া_হলো_নেতানিয়াহুকে
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেয়া হয়েছে। ইসরাইলের সংসদ নেসেটে গতকাল (সোমবার) এ সংক্রান্ত একটি বিল পাস হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০১, ২০১৮ ১৭:৫১ Asia/Dhaka
  • এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেয়া হলো নেতানিয়াহুকে

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেয়া হয়েছে। ইসরাইলের সংসদ নেসেটে গতকাল (সোমবার) এ সংক্রান্ত একটি বিল পাস হয়।

বিতর্কিত এ আইনের আওতায় নেতানিয়াহু সংসদকে পাশ কাটিয়ে শুধুমাত্র যুদ্ধমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে বড় ধরনের কোনো অভিযানের নির্দেশ দিতে পারবেন। বিলের পক্ষে ভোট পড়ে ৬২টি আর বিপক্ষে ভোট পড়ে ৪১টি। এর আগে যুদ্ধ ঘোষণা করত ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা।

নতুন আইনে বলা হয়েছে, চরম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রী সামরিক অভিযানের ঘোষণা দিতে পারবেন। এজন্য মন্ত্রিসভায় ভোটের কোনো প্রয়োজন হবে না।

ইসরাইলের বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, নতুন আইন নেতানিয়াহুকে লাগামহীনভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দিয়েছে। এক্ষেত্রে আগে যেসব বাধা ছিল তা উঠে গেল। সংসদ সদস্য আইয়াল বেন-রুভেন এ আইনকে মারাত্মকভাব ক্ষতিকর বলেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১