‘গাজা-বিক্ষোভকে রাষ্ট্রীয় যুদ্ধ বলে ঘোষণা করেছে ইসরাইল’
-
গাজার বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি সেনাদের টিয়ারগ্যাস নিক্ষেপ
ইহুদিবাদী ইসরাইল বলেছে, গাজা উপত্যকার দেয়ালের কাছে বিক্ষোভ-প্রতিবাদকে তারা যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করবে এবং সেই যুদ্ধের বিরুদ্ধে জবাব দেয়ার অধিকার তেল আবিবের রয়েছে। সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচির প্রতি ইঙ্গিত করে ইসরাইল একথা বলেছে। ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা এ খবর দিয়েছে।
সাম্প্রতিক বিক্ষোভে ইসরাইল অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে। হারেৎজ জানিয়েছে, ইসরাইল মনে করছে চলমান ‘মার্চ অব রিটার্ন’ কর্মসূচিকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শত্রুতামূলক তৎপরতা হিসেবে গণ্য করছে।
কয়েকটি মানবাধিকার সংগঠন ইসরাইলের হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছে যাতে তারা অভিযোগ করেছে যে, সশস্ত্র সংঘর্ষের সময় ইসরাইলি সেনারা মানবাধিকার আইন মানছে না। এর জবাবে ইসরাইল বিক্ষোভ-প্রতিবাদকে রাষ্ট্রীয় যুদ্ধ হিসেবে গণ্য করার কথা বলল।
গত ৩০ মার্চ থেকে গাজা উপত্যকার জনগণ প্রতি শুক্রবার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ করে আসছেন। নিজেদের মাতৃভূমিতে ফেরার জন্য ‘মার্চ অব রিটার্ন’ কর্মসূচি পালন করছেন। ইসরাইলের সংসদ নেসেট গত সোমবার একটি আইন পাস করেছে যাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেয়া হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪