সিরিয়ায় দায়েশ অবস্থানে ইরাকি বিমান বাহিনীর হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i56860-সিরিয়ায়_দায়েশ_অবস্থানে_ইরাকি_বিমান_বাহিনীর_হামলা
ইরাকের বিমান বাহিনী প্রতিবেশী সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে। দায়েশ সন্ত্রাসীদের কমান্ডাররা এসব অবস্থান ব্যবহার করছিল বলে আল-জাজিরার খবরে উল্লেখ করা হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০৬, ২০১৮ ১৩:২৮ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইরাকের বিমান বাহিনী প্রতিবেশী সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে। দায়েশ সন্ত্রাসীদের কমান্ডাররা এসব অবস্থান ব্যবহার করছিল বলে আল-জাজিরার খবরে উল্লেখ করা হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির দপ্তর থেকে আজ (রোববার) সকালে হামলার কথা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে একটি হামলা হয়েছে দেইর আজ-যোর শহরের কাছে দেশাইশা শহরের দক্ষিণে। এ ঘাঁটিটি সন্ত্রসী কামন্ডাররা ব্যবহার করছিল। ইরাক বলছে, সিরিয়ায় তৎপর সন্ত্রাসীরা এখনো বাগদাদের জন্য হুমকি সৃষ্টি করে রেখেছে।

ইরাকের এফ-১৬ জঙ্গিবিমান 

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা উগ্র এ সন্ত্রাসী গোষ্ঠী দখল করে নেয়। এক পর্যায়ে দায়েশ সন্ত্রাসীরা ইরাক ও সিরিয়ার এক লাখ ১০ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়। তবে ইরাক ও সিরিয়ার সেনাদের অভিযানের মুখে এখন এ গোষ্ঠীর হাতে ১০ হাজার বর্গকিলোমিটার মতো ভূখণ্ড রয়েছে যার বেশিরভাগই সিরিয়ার পূর্বদিকে। এরইমধ্যে ইরাক সরকার ঘোষণা করেছে যে, দেশকে দায়েশ সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা হয়েছে।#  

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬