ট্রাম্পের ঘোষণার পর সতর্ক অবস্থায় ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i57004-ট্রাম্পের_ঘোষণার_পর_সতর্ক_অবস্থায়_ইহুদিবাদী_ইসরাইল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর সম্ভাব্য বিমান হামলা থেকে রক্ষা পেতে অধিকৃত গোলান মালভূমির ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেয়ার নির্দেশ দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৯, ২০১৮ ০২:৪৮ Asia/Dhaka
  • গোলান মালভূমিতে মোতায়েন ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা- আয়রন ডোম
    গোলান মালভূমিতে মোতায়েন ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা- আয়রন ডোম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর সম্ভাব্য বিমান হামলা থেকে রক্ষা পেতে অধিকৃত গোলান মালভূমির ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেয়ার নির্দেশ দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

একইসঙ্গে নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও সক্রিয় করেছে ইসরাইলি সেনাবাহিনী। ইহুদিবাদী বাহিনী ঘোষণা করেছে, ইসরাইলি সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ‘সিরিয়ায় মোতায়েন ইরানের সেনাবাহিনী সন্দেহজনক তৎপরতা’ চালাচ্ছে বলে দাবি করে এসব সতর্কতামূলক পদক্ষেপ নিল তেল আবিব।

মঙ্গলবার রাতে ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের এ ঘোষণার প্রতি তার ভাষায় ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছেন।

নেতানিয়াহু

নেতানিয়াহু দাবি করেন, “গত কয়েক মাস ধরে ইসরাইলে হামলা করার লক্ষ্যে সিরিয়ায় মোতায়েন ইরানি সৈন্যদের কাছে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র পাঠিয়েছে তেহরান।” তিনি বলেন, আমাদের ভূখণ্ডে আঘাত আসলে তার কঠোর জবাব দেয়া হবে।

১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল। তখন থেকে এই কৌশলগত গুরুত্বপূর্ণ মালভূমির দুই-তৃতীয়াংশ জবরদখল করে রেখেছে তেল আবিব। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজে এখন পর্যন্ত এ দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯