সিরিয়ার জবাব ইসরাইলের জন্য কঠোর বার্তা: লেবানন
https://parstoday.ir/bn/news/west_asia-i57182-সিরিয়ার_জবাব_ইসরাইলের_জন্য_কঠোর_বার্তা_লেবানন
লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন, অধিকৃত গোলানে ইসরাইলি সামরিক অবস্থানে আঘাত হেনে ইহুদিবাদী ইসরাইলকে কঠোর বার্তা দিয়েছে সিরিয়া। আজ (শনিবার) বার্তাসংস্থা এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১২, ২০১৮ ১৪:৩৬ Asia/Dhaka
  • নাবি বেরি
    নাবি বেরি

লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন, অধিকৃত গোলানে ইসরাইলি সামরিক অবস্থানে আঘাত হেনে ইহুদিবাদী ইসরাইলকে কঠোর বার্তা দিয়েছে সিরিয়া। আজ (শনিবার) বার্তাসংস্থা এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নাবি বেরি আরও বলেছেন, সিরিয়া ক্ষেপণাস্ত্রের সাহায্যে জবাব দিয়েছে। ভবিষ্যতেও একই কাজ করতে পারে সিরিয়া। এ অবস্থায় ইসরাইল দীর্ঘ মেয়াদি যুদ্ধে জড়ালে ক্ষতিগ্রস্ত হবে। 

লেবাননের স্পিকার বলেন, সিরিয়ায় আমেরিকার স্বার্থ রয়েছে। তবে যদি সেখানে তারা সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে পরিণত শুভ হবে না। 

গত বৃহস্পতিবার সকালে ইসরাইলের অধিকৃত গোলানে কয়েকটি সামরিক অবস্থানে আঘাত হেনেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র। এর ফলে সেখানকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অকার্যকর হয়ে পড়ে।  ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, সিরিয়া থেকে ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে কোনো কোনো নিরপেক্ষ সূত্র বলছে, সিরিয়া থেকে ৬৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২