ইরান-হিজবুল্লাহর উপস্থিতি আলোচনার বিষয় নয়: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i57766-ইরান_হিজবুল্লাহর_উপস্থিতি_আলোচনার_বিষয়_নয়_সিরিয়া
সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, তার দেশে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের উপস্থিতি কিংবা তাদের প্রত্যাহার কোনো আলোচনার বিষয় নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৩, ২০১৮ ১৬:০৫ Asia/Dhaka
  • সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ
    সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ

সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, তার দেশে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের উপস্থিতি কিংবা তাদের প্রত্যাহার কোনো আলোচনার বিষয় নয়।

তিনি বলেন, “যেহেতু এটা সিরিয়ার সার্বভৌমত্বের প্রশ্ন সে কারণে এ বিষয়টি কারো সঙ্গে আলোচনার কোনো এজেন্ডা হতে পারে না।” রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ফয়সাল মিকদাদ। তিনি বলেন, যারা সিরিয়া থেকে ইরানি সামরিক উপদেষ্টা ও হিজবুল্লাহ যোদ্ধাদের প্রত্যাহারের কথা বলছে তারা মূলত সিরিয়ার সবক্ষেত্রে হস্তক্ষেপ করতে চায়; এরাই উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকেও সমর্থন দিচ্ছে।

গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানকে যে ১২টি শর্ত দিয়েছেন তার মধ্যে সিরিয়া থেকে সামরিক উপদেষ্টা প্রত্যহারের কথা রয়েছে। তিনি বলেছেন, এসব শর্ত না মানলে ইরানের ওপর ইতিহাসের কঠিনতম নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পম্পেও’র বক্তব্যের বিরোধিতা করে সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন- ইরান, হিজবুল্লাহ ও রাশিয়া সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে যে সাহায্য করছে তা অনেক প্রশংসার দাবিদার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩