ইরানি আকাশসীমায় বিমান ছিনতাই-প্রচেষ্টার কথা অস্বীকার করল আমিরাত
-
ফ্লাইদুবাই এয়ারলাইন্সের একটি বিমান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আকাশসীমা থেকে একটি বিমান ছিনতাই-প্রচেষ্টার কথা অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
গতকাল (বুধবার) খবর ছড়িয়ে পড়ে যে, দুবাই থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাওয়ার পথে ইরানের আকাশসীমায় সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইদুবাই এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। তবে আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক সাইফ আল-সুওয়াইদি এ খবর নাকচ করেছেন।
তিনি বলেন, এফজেড-৩০১ নম্বর ফ্লাইটটি দুবাই থেকে কাবুলে যাওয়ার সময় দুবাই ফিরে আসে এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সব যাত্রীকে নোমিয়ে দেয়। এরপর বিমানটি সকাল ৮টা ৩১ মিনিটে আবার দুবাই ছাড়ে। তিনি দাবি করেন, বিমানের এক যাত্রীর অস্বাভাবিক আচরণের কারণে এ ঘটনা ঘটে। পরে ওই যাত্রীকে আটক করা হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪