চূড়ান্ত পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: নাসের আবু শরিফ
https://parstoday.ir/bn/news/west_asia-i58392-চূড়ান্ত_পতনের_দ্বারপ্রান্তে_ইসরাইল_নাসের_আবু_শরিফ
ফিলিস্তিন ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবু শরিফ বলেছেন, প্রতিরোধ শক্তিগুলো সবাই ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ইসরাইল চূড়ান্ত পতনের দ্বারপ্রান্তে বলেও ইরান সফররত ফিলিস্তিনের এই নেতা মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৪, ২০১৮ ১০:৩৯ Asia/Dhaka
  • নাসের আবু শরিফ
    নাসের আবু শরিফ

ফিলিস্তিন ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবু শরিফ বলেছেন, প্রতিরোধ শক্তিগুলো সবাই ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ইসরাইল চূড়ান্ত পতনের দ্বারপ্রান্তে বলেও ইরান সফররত ফিলিস্তিনের এই নেতা মন্তব্য করেন।

আবু শরিফ বলেন, দুঃখজনক হলেও কোনো কোনো আরব নেতৃবৃন্দ নিজেদের মুসলমান দাবি করেও ইহুদিবাদি ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এবং তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে।

তেহরানে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত সম্মেলনে যোগ দিতে এসে আবু শরিফ আরও বলেন, অধিকৃত ফিলিস্তনকে মুক্ত করার ব্যাপারে নিরাপত্তা পরিষদ কিংবা আরব লীগের কাছে কোনো কিছু আশা করা বৃথা, সংলাপেও কোনো লাভ নেই। বর্তমান পরিস্থিতিতে একমাত্র প্রতিরোধই ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব বন্ধ করতে পারে।

২০১৭ সালের ৬ ডিসেম্বর ট্রাম্প জেরুজালেম খ্যাত বায়তুল মোকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়। ওই ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১৮৭ ফিলিস্তিনী শহীদ হয়েছে। ১৪ মে ২০১৮ তে ফিলিস্তিনসহ বিশ্বের বহু দেশের বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট মার্কিন দূতাবাস তেলআবিব থেকে বায়তুল মোকাদ্দাসে স্থানান্তর করে। #

পার্সটুডে/নাসির মাহমুদ/৪