সিরিয়ায় দায়েশ অবস্থানে বিমান হামলা চালালো ইরাক
-
ইরাকি এফ-১৬ জঙ্গিবিমান
সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে আবারো বিমান হামলা চালিয়েছে প্রতিবেশী দেশ ইরাক। দুই দেশই তাকফিরি সন্ত্রাসীদের কবল থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টা জোরদার করেছে।
ইরাকের সামরিক বাহিনী আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, বিমান বাহিনীর এফ-১৬ জঙ্গিবিমান নিয়ে সিরিয়ার সন্ত্রাসী অবস্থানে হামলা চালানো হয়েছে। তবে কোথায় হামলা করা হয়েছে তার সঠিক স্থানের নাম জানায় নি ইরাকি সেনাবাহিনী।
গত বছর থেকে ইরাকের সামরিক বাহিনী সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। ইরাক সরকার বেশ কয়েকবার বলেছে, উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তারা সিরিয়ার সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করছে।
গত ৬ মে প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল- প্রধানমন্ত্রী সিরিয়ার সন্ত্রাসীদের ওপর কঠোর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। সে সময় ইরাকি বিমান বাহিনীর এক হামলায় দায়েশ সন্ত্রাসীদের অবস্থান সম্পূর্ণ ধ্বংস করেছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭