মার্কিন নিয়ন্ত্রিত এলাকাতেই এখন দায়েশ তৎপর: রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i58698-মার্কিন_নিয়ন্ত্রিত_এলাকাতেই_এখন_দায়েশ_তৎপর_রাশিয়া
সিরিয়ার যেসব এলাকায় মার্কিন সেনাদের দখলদারিত্ব রয়েছে সেসব এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তৎপরতা রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ গতকাল (শনিবার) একথা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৮ ০৮:৩৮ Asia/Dhaka
  • মার্কিন অত্যাধুনিক সাঁজোয়াযানে দায়েশ সন্ত্রাসীদের এমন বিচরণ অহরহ দেখা যায়
    মার্কিন অত্যাধুনিক সাঁজোয়াযানে দায়েশ সন্ত্রাসীদের এমন বিচরণ অহরহ দেখা যায়

সিরিয়ার যেসব এলাকায় মার্কিন সেনাদের দখলদারিত্ব রয়েছে সেসব এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তৎপরতা রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ গতকাল (শনিবার) একথা জানিয়েছেন।

রাশিয়া ও ইরানের সহায়তায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশের জনগণের ওপর বিপর্যয় সৃষ্টি করেছেন বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস গতকাল মন্তব্য করার পর রুশ সামরিক মুখপাত্র একথা বললেন। তিনি বলেন, “সিরিয়ার বর্তমান অবস্থা অনুসারে আমরা পেন্টাগনের প্রধানকে সিরিয়ার মানচিত্র পর্যবেক্ষণের পরামর্শ দেব। যেসব জায়গায় দায়েশের তৎপরতা রয়েছে সেসব এলাকায়ই মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।”  

মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ

জেনারেল কোনাশেংকভ বলেন, একমাত্র আমেরিকা ও কথিত আন্তর্জাতিক জোটের চক্রান্তের কারণেই সিরিয়ায় দায়েশের বিস্তার ঘটেছে। সবসময় মার্কিন সরকার সিরিয়ার বিরোধীদেরকে সরাসরি অস্ত্র ও অর্থ যোগান দিয়ে এসেছে এবং সেই অস্ত্র আল-কায়েদার শাখা জাবহাতুন-নুসরা ও দায়েশ সন্ত্রাসীদের হাতে পড়েছে। এ দুই গোষ্ঠী আমেরিকার মতো সিরিয়ার বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০