'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই এস-৪০০ কিনবে তুরস্ক'
https://parstoday.ir/bn/news/west_asia-i59090-'যুক্তরাষ্ট্রের_সঙ্গে_সম্পর্কের_অবনতির_কারণেই_এস_৪০০_কিনবে_তুরস্ক'
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই রাশিয়ার কাছ থেকে তুরস্ক এস-৪০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। তুর্কি বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল এরদোগান কারাকুন এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০১৮ ১৪:৪২ Asia/Dhaka
  • 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই এস-৪০০ কিনবে তুরস্ক'

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই রাশিয়ার কাছ থেকে তুরস্ক এস-৪০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। তুর্কি বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল এরদোগান কারাকুন এ কথা বলেছেন।

রুশ স্পুতনিক সংবাদ সংস্থাকে তিনি আরো বলেন, রুশ-তুর্কি সম্পর্ক বিস্তারের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের ওপর প্রভাব পড়বে। এতে এ অঞ্চলে আরো সংকট সৃষ্টি হওয়াকে হয়ত প্রতিহত করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি এফ-৩৫ জঙ্গি বিমান তুরস্ককে দেয়ার বিষয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় আংকারাকে বিকল্প সামরিক সহযোগিতার পথ বেছে নিতে হয়েছে। পাশাপাশি তুরস্কের নিজস্ব যুদ্ধবিমান তৈরির প্রচেষ্টা ব্রিটেনের বিরোধিতার মুখে পড়েছে বলেও জানান তিনি।

তুরস্ক ও রাশিয়ার মধ্যে অস্ত্র সহযোগিতার উভয় দেশের স্বার্থ রক্ষা হচ্ছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৬