ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি: ইসরাইলের সাবেক মন্ত্রী আটক
https://parstoday.ir/bn/news/west_asia-i59206-ইরানের_পক্ষে_গুপ্তচরবৃত্তি_ইসরাইলের_সাবেক_মন্ত্রী_আটক
ইহুদিবাদী ইসরাইলের সাবেক ক্যাবিনেট মন্ত্রী গোনেন সেগেভকে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে। ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ১৯, ২০১৮ ০৬:০৩ Asia/Dhaka
  • গোনেন সেগেভ
    গোনেন সেগেভ

ইহুদিবাদী ইসরাইলের সাবেক ক্যাবিনেট মন্ত্রী গোনেন সেগেভকে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে। ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

গোনেন সেগেভ ইদানিং নাইজেরিয়াতে বসবাস করছিলেন তবে গত মে মাসে গায়ানা সফরের সময় তাকে আটক করা হয়। সেখান থেকে তাকে ইসরাইলে পাঠানো হয়েছে। গোনেন সেগেভ যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ তথ্য শত্রুর কাছে পাচার করেছেন এবং ইসরাইল রাষ্ট্রের বিষয়ে গুপ্তচরবৃত্তি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল (সোমবার) ইসরাইলের নিরাপত্তা সংস্থা শিন বেত এসব কথা জানিয়েছে।

শিন বেথ দাবি করেছে, ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে ইসরাইলের জ্বালানিমন্ত্রীর দায়িত্ব পালনের সময় সেগেভ ইরানি গোয়েন্দো সংস্থার এজেন্ট হিসেবে কাজ করেছিলেন এবং সেসময় ইসরাইলের জ্বালানি বাজার ও নিরাপত্তা স্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ইরানকে দিয়েছিলেন। পাশাপাশি ইসরাইলের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তা সম্পর্কে তথ্য পাচার করেছিলেন।  

শিন বেত জানিয়েছে, ৬২ বছর বয়সী সেগেভ ইসরাইলের নিরাপত্তা সেক্টরের কিছু লোকককে ইরানের গোয়েন্দা এজেন্টদের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে দিয়েছেন। তিনি নাকি ইরানের গোয়েন্দা এজেন্টদেরকে ব্যবসায়ী হিসেবে তুলে ধরেন। সেগেভের আইনজীবী বলেছেন, রাষ্ট্রীয়ভাবে বিষয়টির গোপনীয়তা বজায় রাখার চাপ থাকায় তিনি এখনই সবকিছু প্রকাশ করতে পারছেন না তবে এর ভিন্ন চিত্র রয়েছে বলে জানান তিনি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯