গাড়িচাপায় আহত ইসরাইলের ৩ সেনা
https://parstoday.ir/bn/news/west_asia-i59460-গাড়িচাপায়_আহত_ইসরাইলের_৩_সেনা
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক ফিলিস্তিনে চালক গাড়িচাপা দিয়ে তিন ইহুদিবাদী সেনাকে আহত করেছেন। আজ (রোববার) এক বিবৃতির মাধ্যমে ইসরাইলি সামরিক বাহিনী এ খবর দিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২৪, ২০১৮ ১৩:৩৪ Asia/Dhaka
  • গাড়িচাপার পর ইসরাইলি সেনাদের তৎপরতা
    গাড়িচাপার পর ইসরাইলি সেনাদের তৎপরতা

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক ফিলিস্তিনে চালক গাড়িচাপা দিয়ে তিন ইহুদিবাদী সেনাকে আহত করেছেন। আজ (রোববার) এক বিবৃতির মাধ্যমে ইসরাইলি সামরিক বাহিনী এ খবর দিয়েছে।

পশ্চিম তীরের হুসান এলাকায় টহল দেয়ার সময় এসব সেনাকে গাড়ি চাপা দেন ফিলিস্তিনের ওই গাড়ি চালক। আহত সেনাদের মধ্যে দু জন নারী সেনা রয়েছে।

গত মার্চ মাসে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নাগরিক ইহুদিবাদী সেনাদের ওপর গাড়ি তুলে দিলে দুই সেনা নিহত ও দু জন আহত হয়েছিল। ওই হামলার পর এই প্রথ ইসরাইলি সেনাদের এ ধরনের গাড়িচাপা দেয়ার ঘটনা ঘটলো।

যখন মার্কিন সরকার নতুন করে কথিত শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার জন্য উদ্যোগ নিয়েছে তখন পশ্চিম তীরে ইসরাইলি সেনাদেরকে গাড়িচাপা দেয়া হলো। শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার জন্য ট্রাম্পের জামাই জারেড কুশনার মধ্যপ্রাচ্য সফর করছেন এবং তিনি বর্তমানে ইসরাইলে রয়েছেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪