দারা প্রদেশের লাজা এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i59592-দারা_প্রদেশের_লাজা_এলাকার_নিয়ন্ত্রণ_নিয়েছে_সিরিয়_বাহিনী
সিরিয়ার সামরিক বাহিনী জর্দান সীমান্তবর্তী দারা প্রদেশের লাজা এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এলাকাটি বহুদিন থেকে উগ্র সন্ত্রাসীদের হাতে ছিল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে চালানো মুক্তি অভিযানের মধ্যে একে সিরিয়ার সামরিক বাহিনীর জন্য প্রথম বড় সাফল্য বলে বিবেচনা করা হচ্ছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ২৬, ২০১৮ ১৬:১১ Asia/Dhaka
  • দারা প্রদেশের লাজা এলাকা
    দারা প্রদেশের লাজা এলাকা

সিরিয়ার সামরিক বাহিনী জর্দান সীমান্তবর্তী দারা প্রদেশের লাজা এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এলাকাটি বহুদিন থেকে উগ্র সন্ত্রাসীদের হাতে ছিল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে চালানো মুক্তি অভিযানের মধ্যে একে সিরিয়ার সামরিক বাহিনীর জন্য প্রথম বড় সাফল্য বলে বিবেচনা করা হচ্ছে।

লেবাননের হিজবুল্লাহ পরিচালিত গণমাধ্যম ও ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (মঙ্গলবার) জানিয়েছে, সিরিয়ার সেনারা হায়াত তাহরির আশ-শামের সন্ত্রাসীদেরকে ওই এলাকা থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। মুক্ত হওয়া এলাকার মধ্যে কৌশলগত বুশরা আল-হারির শহরও রয়েছে।

এর আগে শনিবার সিরিয়ার সেনারা দারা প্রদেশের বুস্তান ও আশ-শুমারিয়া এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল কৌশলগত দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এ এলাকার সঙ্গে জর্দানের সীমান্ত ও ইহুদিবাদী ইসরাইলের দখলে থাকা গোলান মালভূমি রয়েছে। গোলান থেকে ইসরাইল সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের নানা পৃষ্ঠপোষকতা দেয়। জাতিসংঘ জানিয়েছে, দারা প্রদেশের সংঘর্ষের কারণে ৪৫ হাজার মানুষ জর্দান সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬