সৌদি পরমাণু সীমাবদ্ধতা শিথিল হোক- চায় না ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i59675-সৌদি_পরমাণু_সীমাবদ্ধতা_শিথিল_হোক_চায়_না_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ বলেছেন, সৌদি আরবের সঙ্গে যদি আমেরিকা পরমাণু চুক্তি করে তাহলেও রিয়াদের ওপর থেকে পরমাণু নিরস্ত্রীকরণের সীমাবদ্ধতা তুলে নেবে না ওয়াশিংটন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৯, ২০১৮ ০৭:২৩ Asia/Dhaka
  • মার্কিন জ্বালানিমন্ত্রী রিক পেরি (বামে) ও ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ
    মার্কিন জ্বালানিমন্ত্রী রিক পেরি (বামে) ও ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ

ইহুদিবাদী ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ বলেছেন, সৌদি আরবের সঙ্গে যদি আমেরিকা পরমাণু চুক্তি করে তাহলেও রিয়াদের ওপর থেকে পরমাণু নিরস্ত্রীকরণের সীমাবদ্ধতা তুলে নেবে না ওয়াশিংটন।  

বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে স্টেইনিৎজ বলেন, সৌদি আরবের সঙ্গে আমেরিকার এমন যেকোনো পরমাণু চুক্তির কঠোর বিরোধিতা করছে ইসরাইল যার ফলে কথিত “গোল্ড স্ট্যান্ডার্ড” উঠে যায়।

গোল্ড স্ট্যান্ডার্ড অনুসারে রিয়াদ ইউরনিয়াম সমৃদ্ধকরণ কিংবা পরমাণু ফুয়েল রিপ্রসেসিংয়ের মাধ্যমে প্লুটোনিয়াম উৎপাদন করতে পারে না।

ইসরাইলি জ্বালানিমন্ত্রী বলেন, “একবার আপনাকে যদি ইউরেনিয়াম সমৃদ্ধ করা কিংবা ফুয়েল রিপ্রসেসিংয়ের অনুমোদন দেয়া হয় তাহলে এ অঞ্চলের অথবা বিশ্বের অন্য কোনো দেশকে তা থেকে বিরত রাখা খুবই কঠিন হবে।” ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর স্টেইনিৎজ এসব কথা বলেন।

ইসরাইলের এ মন্ত্রী আরো বলেন, “সৌদি আরবকে শিথিলতা দেখালে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমি নিশ্চিত যে, আমেরিকা আমাদের কথা শুনবে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯