রুশ বিমানঘাঁটির কাছে বহু ড্রোন ভূপাতিত করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i59750-রুশ_বিমানঘাঁটির_কাছে_বহু_ড্রোন_ভূপাতিত_করল_রাশিয়া
সিরিয়ার উপকূলীয় লাত্তাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটির কাছে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা। অজ্ঞাত পরিচয় এসব ড্রোন ধ্বংস করার খবর দিয়েছে রুশ সামরিক বাহিনী। তবে মোট কতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে তা পরিষ্কার করে নি মস্কো।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ০১, ২০১৮ ১৬:৩৫ Asia/Dhaka
  • রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

সিরিয়ার উপকূলীয় লাত্তাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটির কাছে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা। অজ্ঞাত পরিচয় এসব ড্রোন ধ্বংস করার খবর দিয়েছে রুশ সামরিক বাহিনী। তবে মোট কতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে তা পরিষ্কার করে নি মস্কো।

রাশিয়ার এক সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হেমেইমিম বিমানঘাঁটির ওপর দিয়ে ওড়ার সময় রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সবগুলো ড্রোন ধ্বংস করা হয়।  তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নি। গতকাল (শনিবার) ড্রোন ভূপাতিত করা হয় এবং বিমানঘাঁটির সব কাজ স্বাভাবিকভাবে চলছে।

হেমেইমিম বিমানঘাঁটি

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হেমেইমিম বিমানঘাঁটির কাছে বিস্ফোরণের প্রকট  শব্দ শোনা গেছে।  

এর আগে গত ২১ মে রাশিয়ার সামরিক বাহিনী বলেছিল, তারা একটি অজ্ঞাত পরিচয় ড্রোন ভূপাতিত করেছিল রুশ সেনারা। তার আগে গত জানুয়ারি মাসে এক রাতে অনেকগুলো ড্রোনে হামলা রুখে দিয়েছিল রুশ সামরিক বাহিনী।

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১