ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বেন না: তেল আবিবের প্রতি হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i59932-ইরানের_সঙ্গে_সরাসরি_যুদ্ধে_জড়িয়ে_পড়বেন_না_তেল_আবিবের_প্রতি_হুঁশিয়ারি
ইহুদিবাদী ইসরাইলের সাবেক উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এরান ইতজিওন ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়া তেল আবিবের উচিত হবে না। সিরিয়া দুই পক্ষের সংঘর্ষ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০১৮ ১৩:২২ Asia/Dhaka
  •  এরান ইতজিওন
    এরান ইতজিওন

ইহুদিবাদী ইসরাইলের সাবেক উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এরান ইতজিওন ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়া তেল আবিবের উচিত হবে না। সিরিয়া দুই পক্ষের সংঘর্ষ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ইহুদিবাদী ইসরাইলের দৈনিক হারেতজ তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। এতে আরো বলা হয়েছে, সিরিয়ায় নাটকীয় কিছু ঘটছে এবং এই প্রথমবারের মতো ইসরাইল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত ঘটছে। এ সংঘাত সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে বলেও আশংকা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, এমন যুদ্ধ সব ভাবেই চলতে পারে।

তিনি আরো বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অব্যাহত ভাবে বলছেন যে তেলআবিবের লক্ষ্য হলো গোটা সিরিয়া থেকে ইরানিদের হটিয়ে দেয়া। অন্যরা সবাই একই বক্তব্যের প্রতিধ্বনি করছে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জন করার ক্ষমতা ইসরাইলের নেই। এ লক্ষ্য অর্জন করতে গেলে যুদ্ধ বেঁধে যাওয়ার আশংকা রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া, যুদ্ধে ইরান, ইরানপন্থি সশস্ত্রগোষ্ঠী এবং হিজুবল্লাহ এবং তুরস্ক জড়িয়ে পড়তে পারে বলেও আশংকা ব্যক্ত করেন তিনি।#   

পার্সটুডে/মূসা রেজা/৯