কুয়েতে বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i60059-কুয়েতে_বিশাল_সামরিক_ঘাঁটি_প্রতিষ্ঠা_করবে_আমেরিকা
ইরাক ও কুয়েতে আরো সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে আমেরিকা। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির প্রচণ্ড বিরোধিতা উপেক্ষা করেই আমেরিকা এসব সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০১৮ ১৪:৩৪ Asia/Dhaka
  • ইরাকে তৈরি হচ্ছে মার্কিন ঘাঁটি (২০১৭ সালের ছবি)
    ইরাকে তৈরি হচ্ছে মার্কিন ঘাঁটি (২০১৭ সালের ছবি)

ইরাক ও কুয়েতে আরো সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে আমেরিকা। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির প্রচণ্ড বিরোধিতা উপেক্ষা করেই আমেরিকা এসব সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করছে।

ইরাকের ইরবিল থেকে প্রকাশিত ‘ব্যাসনিউজ’ গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের কায়িম শহরে একটি সামরিক ঘাঁটি উদ্বোধনের পরিকল্পনা নিয়েছে আমেরিকা। শহরটি সিরিয়া সীমান্তে অবস্থিত। ওই রিপোর্টে বলা হয়েছে, আনবার প্রদেশের আইন আল-আসাদ ও হাব্বানিয়া ঘাঁটির পাশাপাশি নতুন এ ঘাঁটি কাজ করবে।

ইরাকে মোতায়েন মার্কিন সেনা

একটি সূত্র জানিয়েছে, মার্কিন নতুন ঘাঁটি থেকে আনবার প্রদেশের বেশ কয়েকটি শহর ও ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি এবং কৌশলগত বাগদাদ-দামেস্ক আন্তর্জাতিক মহাসড়কের ওপর নজরদারি করা হবে।  ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে ইরাকের কর্মকর্তারা বহুবার আহ্বান জানানো সত্ত্বেও আমেরিকা নতুন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করছে।

এদিকে, কুয়েতের দৈনিক আল-রাই গতকাল জানিয়েছে, শিগগিরি কুয়েত সিটির আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে আমেরিকা একটি বিশাল সামরিক ঘাঁটি চালু করবে। এ ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনাদের কাছে সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪