আসুন, রাকার নিয়ন্ত্রণ নিন: সরকারি বাহিনীকে রাকার অধিবাসীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i60227-আসুন_রাকার_নিয়ন্ত্রণ_নিন_সরকারি_বাহিনীকে_রাকার_অধিবাসীরা
সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত উত্তরাঞ্চলীয় রাকা শহরের অধিবাসীরা নিজেদের নাগরিক সুবিধা ফিরে পেতে সরকারি বাহিনীকে তাদের এলাকায় নিয়ন্ত্রণ নেয়ার আহ্বান জানিয়েছেন। রাকা শহর এক সময় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ২১, ২০১৮ ১৩:৫৫ Asia/Dhaka
  • আসুন, রাকার নিয়ন্ত্রণ নিন: সরকারি বাহিনীকে রাকার অধিবাসীরা

সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত উত্তরাঞ্চলীয় রাকা শহরের অধিবাসীরা নিজেদের নাগরিক সুবিধা ফিরে পেতে সরকারি বাহিনীকে তাদের এলাকায় নিয়ন্ত্রণ নেয়ার আহ্বান জানিয়েছেন। রাকা শহর এক সময় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

গত বছর আমেরিকার মদদপুষ্ট কুর্দি সন্ত্রাসীরা দায়েশ সন্ত্রাসীদেরকে হটিয়ে রাকার নিয়ন্ত্রণ নেয়।সন্ত্রাসীরা রাকার নিয়ন্ত্রণ সিরিয়ার সরকারের হাতে দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।আজ (শনিবার) রাপ্টলি সাংবাদ মাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে রাকার অধিবাসীরা তাদের এলাকায় যুদ্ধের আগের পরিস্থিতির কথা  স্মরণ করেন যখন সেখানে বিদ্যুৎ এবং পানির কোনো সমস্যা ছিল না। সরকারি বাহিনী সেখানে ফিরে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

রাকার একজন অধিবাসী বলেন, "আমরা চাই সরকারি বাহিনী এখানে ফিরে আসুক। এখানে এসে তারা আমাদের স্কুলগুলো খুলে দিক, আমাদের ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিক এবং আমাদের সব ধরনের নাগরিক অধিকার ফিরিয়ে দিক। আমরা বহু বছর ধরে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। আমরা দায়েশকে আমাদের এলাকায় আর দেখতে চাই না।"

পার্সটুডে/বাবুল আখতার/২১